প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বাধায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বন্ধের পরিপ্রেক্ষিতে স্বায়ত্তশাসন বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ ৫ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে এ দাবি জানান তাঁরা।
দাবিগুলো হচ্ছে—বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বজায় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ছাত্র-শিক্ষকের সম্পর্ক উন্নয়নে পূর্ণাঙ্গভাবে ‘টিএসসিসি’ বাস্তবায়ন, ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।