লন্ডভন্ড উপাচার্য ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটা সংস্কারের দাবিতে গতকাল ঢাকায় শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল উত্তাল। গতকাল রোববার গণপদযাত্রা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। পরে তাঁরা শাহবাগে অবস্থান নেন। পুলিশ সেখান থেকে তাঁদের তুলে দিতে চাইলে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা করে, গরম পানি ছিটিয়ে, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। রাতে আন্দোলনকারীদের একাংশ উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে যায় এবং ব্যাপক ভাঙচুর চালায়। বাসভবন প্রাঙ্গণে থাকা দুটি গাড়িতেও আগুন দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবিগুলো আজ সোমবার সকালের।

বাড়ির ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভবনের বাইরে জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বাড়ির ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভবনের বাইরে জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
উপাচার্য ভবনের নিচতলার একটি কক্ষের চিত্র।
উপাচার্য ভবনের নিচতলার একটি কক্ষের চিত্র।
নিচতলার প্রতিটি দরজা ভেঙে ফেলা হয়।
নিচতলার প্রতিটি দরজা ভেঙে ফেলা হয়।
নিচতলার প্রতিটি কক্ষে ভাঙচুর চালায় আন্দোলনকারীদের একাংশ।
নিচতলার প্রতিটি কক্ষে ভাঙচুর চালায় আন্দোলনকারীদের একাংশ।
প্রতিটি কক্ষে ছড়িয়ে–ছিটিয়ে আছে কাচের টুকরো।
প্রতিটি কক্ষে ছড়িয়ে–ছিটিয়ে আছে কাচের টুকরো।
আন্দোলনকারীদের একাংশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়।
আন্দোলনকারীদের একাংশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়।
শাহবাগ এলাকায় পুলিশ–র‍্যাবের সতর্ক অবস্থান।
শাহবাগ এলাকায় পুলিশ–র‍্যাবের সতর্ক অবস্থান।