প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইউ) উপাচার্য পদে অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান তাঁকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।মাহমুদ হাসান ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিভাগ থেকে বি ফার্ম ও ১৯৭৪ সালে এম ফার্মে প্রথম শ্রেণীতে প্রথম হন। ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৮২ সালে যুক্তরাজ্যের গ্লাসহোর স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।