উপাচার্য হিসেবে ফায়েক উজ্জামানের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় মেয়াদে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। গতকাল সোমবার সকালে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

ফায়েক উজ্জামানই প্রথম উপাচার্য, যিনি দ্বিতীয় মেয়াদে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন। তাৎক্ষণিক বক্তব্যে তিনি বলেন, ‘প্রথম মেয়াদ শেষে যেভাবে ফুলেল শুভেচ্ছা পেয়েছি, একইভাবে বিদায়ের সময়ও যদি ফুলের শুভেচ্ছা পাই, তাহলে বুঝব আমাকে যে জন্য উপাচার্য নিয়োগ করা হয়েছে, তা করতে সক্ষম হয়েছি।’ তিনি সবাইকে নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে খুলনা বিশ্ববিদ্যালয়কে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।