প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার উপাচার্যকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।ক্যাম্পাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে অবস্থান নেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। তাঁরা যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগের অপর একটি অংশের নেতা শামসুজ্জামান চৌধুরীর বিচারের দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করেন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপাচার্যের বাসভবনে বৈঠকে বসেন। পরে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে আগামী রোববার থেকে এক সপ্তাহের মধ্যে ওই নেতার বিচারের আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়। উপাচার্য মো. সালেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।