উপাচার্যকে শিবিরের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফকে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখা। এ ছাড়া একই দাবিতে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে তারা। উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটে।