উপাচার্যকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানোন্নয়ন পরীক্ষার নতুন বিধি সংশোধনের দাবিতে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের পক্ষে প্রক্টর স্মারকলিপিটি গ্রহণ করেন। এর আগে ১৯ এপ্রিল একই দাবিতে শিক্ষার্থীরা সব অনুষদের ডিনদের স্মারকলিপি দেন।জানা যায়, স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুটি দাবি উল্লেখ করেছেন। দাবিগুলো হচ্ছে: মানোন্নয়ন পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করা এবং নম্বর ফর্দ ও সনদ থেকে ‘মানোন্নয়ন’ শব্দটি বাদ দেওয়া।প্রক্টর স্মারকলিপি গ্রহণের বিষয় নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়নবিষয়ক বিধি সংশোধনের দাবিতে দেওয়া স্মারকলিপি উপাচার্যের কাছে পৌঁছানো হয়েছে।প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য নতুন বিধি প্রণয়ন করে।