প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পৃথকভাবে গতকাল রোববার ওই বিক্ষোভ ও মানববন্ধন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে একাডেমিক ভবনের সামনে প্রগতিশীল শিক্ষকসমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সরিফা সালোয়া, যুগ্ম আহ্বায়ক আবু কালাম মো. ফরিদউল হাসান, সদস্যসচিব মো. রফিউল আজম খান প্রমুখ।
এ ছাড়া বেলা সাড়ে ১১টায় কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন।