উপাচার্যকে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) মোহামঞ্চদ ফায়েক উজ্জামানের কাছে চরমপন্থী পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুই দফায় তাঁর মুঠোফোনে দুটি মুঠোফোন নম্বর থেকে এ চাঁদা দাবি করা হয়।এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় জিডি করা হয়েছে।