উপাচার্যের কার্যালয় তিন ঘণ্টা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন খাতে ব্যয় বাড়ানোর প্রতিবাদে গতকাল রোববার প্রগতিশীল ছাত্রজোট উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয় ঘেরাও করতে যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবনের উত্তর দিকে দোতলায় ওঠার সিঁড়ির প্রধান ফটকে তালা মেরে দিলে বিক্ষোভকারীরা আর উঠতে পারেননি। বাধা পেয়ে তাঁরা সেখানেই বসে পড়েন। এ অবস্থা চলে বেলা আড়াইটা পর্যন্ত। এ সময় সেখানে বিক্ষোভকারীরা থেমে থেমে স্লোগান দেন। বক্তব্য দেন ছাত্রফ্রন্টের মনোয়ার হোসেন, ছাত্র ইউনিয়নের নাসির হোসেন প্রমুখ। পরে উপাচার্য এসে বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, শিক্ষা উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন খাতে ব্যয় বাড়ানো হয়েছে। কিন্তু আগামী দিনে আর বাড়ানো হবে না। এরপর বিক্ষোভকারীরা তাঁদের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন। তবে ১৮ মার্চ তারা সংহতি সমাবেশ করবেন।