উপাচার্যের কার্যালয়ে আ.লীগ-ছাত্রলীগ ও যুবলীগের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে ভাঙচুর চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা গেছে, জামায়াত-বিএনপি তোষণের অভিযোগ এনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীর কার্যালয়ে দেখা করতে যান। এ সময় উপাচার্য তাঁদের সময় না দিলে তাঁরা উত্তেজিত হয়ে পড়েন এবং একপর্যায়ে উপাচার্যের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রুয়েট শাখা ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশিদ অভিযোগ করেন, ৩ জুলাই বিভিন্ন বিভাগে পরীক্ষা চলাকালে ক্যাফেটেরিয়া ছাত্রদলের উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়। উপাচার্য বিষয়টি জেনেও তাদের বাধা দেননি। উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার তিনি চাঁপাইনবাবগঞ্জে ছিলেন। বিএনপি-জামায়াত তোষণের অভিযোগ সরাসরি অস্বীকার করে তিনি বলেন, এসব অভিযোগ মনগড়া ও ভিত্তিহীন।