প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের কার্যালয়ে ঢুকে তাঁর ব্যক্তিগত সহকারী ও শাখা কর্মকর্তাদের অফিস কক্ষে ভাঙচুর চালিয়েছেন চাকরিপ্রত্যাশী ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী।
উপাচার্যের কার্যালয়ের একজন কর্মচারী জানান, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান, তৌফিকুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী এই ঘটনা ঘটান।
আশিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ঈদের ছুটির পর কর্মকর্তা-কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তা এখনো না হওয়ায় বহিরাগত চাকরিপ্রত্যাশীরা কয়েকজন গিয়ে কাউকে না পেয়ে ভাঙচুর করেছেন।