সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন ইলিয়াস উদ্দিন বিশ্বাস। গতকাল বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহামঞ্চদ ইশফাকুল হোসেন প্রথম আলোকে জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১১ (২) ধারা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে তাঁর বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের সাময়িক দায়িত্ব প্রদান করেছেন। পরবর্তী উপাচার্য দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। ইলিয়াস উদ্দিন বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (সমঞ্চান), ফলিত গণিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি এর আগে চারবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, একাডেমিক কাউন্সিলের নির্বাচিত শিক্ষক প্রতিনিধি, গণিত বিভাগের প্রধান হিসেবে দুবার, লিয়েনে ছুটি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।