উপাচার্যের দুই চালক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ি দুর্ঘটনার ঘটনায় দুজন গাড়িচালককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর কুষ্টিয়ার একটি অনুষ্ঠানে যাওয়ার পথে উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারীকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে উপাচার্যের গাড়িচালক আসাদ মিয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসচালক সাহাদুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করায় ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়।