উপাচার্যের দুর্নীতি অনিয়ম অনুসন্ধানে নেমেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ আবদুল জলিল মিয়ার দুর্নীতি-অনিয়মের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের রংপুর কর্যালয়ের উপপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল গতকাল বৃহস্পতিবার থেকে এই অনুসন্ধান শুরু করেছে।দুদকের রংপুর কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল করিম জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অধ্যাপক হাফিজুর রহমানের আনা দুর্নীতি-অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান শুরু করা হলো।অভিযোগ থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ১৬৫ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা। কিন্তু সেখানে উপাচার্য অতিরিক্ত ৪৪৭ জন কর্মকর্তা-কর্মচারীকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। এসব কর্মকর্তা-কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেতন-ভাতাও দেওয়া হচ্ছে।