উপাচার্যের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের গরহাজির শিক্ষার্থীদের তালিকা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অভিভাবকদের দিতে কলেজগুলোকে নির্দেশ দিয়েছেন উপাচার্য হারুন-অর-রশিদ। গতকাল বুধবার তথ্য বিবরণীতে বলা হয়, দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁদের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানকে কিছু নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের নিয়মিত হাজিরা গ্রহণ এবং আবাসিক ছাত্রাবাসের শিক্ষার্থীদের দৈনিক হাজিরা নিশ্চিত করতে হবে। এ ছাড়া খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ অন্যান্য সহপাঠ কার্যক্রম নিয়মিতভাবে করতে হবে।