উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় উপাচার্যের পদত্যাগও দাবি করেছেন তাঁরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি জানান। নির্যাতিত শিক্ষক ও ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যহার ০এবং ক্যম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তাঁরা। সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকৌশলী পৃথ্বিরাজ সরকার গত ২ জানুয়ারি কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি ছাত্রলীগের কর্মীদের দ্বারা ইভ টিজিং, যৌন নির্যাতন ও সাধারণ শিক্ষার্থীদের মারধরের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়ী করেন। পৃথ্বিরাজ সরকার বলেন, উপাচার্যের মদদে কুয়েটের হলগুলোতে সিট দখলের নতুন ধারা শুরু করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। এসবের প্রতিবাদ করতে গেলেই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে।