উপাচার্যের পদত্যাগে শিক্ষক সমিতির সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষকদের সম্পর্কে উপাচার্যের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষক সমিতি এই সময়সীমা দিয়েছে।শিক্ষক সমিতির কয়েকজন নেতা জানান, গতকাল শনিবার জরুরি সাধারণ সভা শেষে শিক্ষক নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে সময় বেঁধে দেন। উপাচার্যকে তাঁর মন্তব্যের অডিও রেকর্ড শোনানো হয়। উপাচার্য লিখিতভাবে তাঁর সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।