উপাচার্যের পদত্যাগের দাবিতে গণসংযোগ মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার গণসংযোগ ও মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা। এর পাশাপাশি সকাল সাড়ে সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন তাঁরা।
এদিকে কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬২ বছরে উন্নীতকরণ এবং পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে বাস্তবায়নের দাবিতে চলমান অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি গতকাল প্রত্যাহার করেছে অফিসার সমিতি।