উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রচারপত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সাধারণ সভায় গত শনিবার উপাচার্যের পদত্যাগের দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির প্রথম দিন গতকাল সকাল থেকে বিভিন্ন অনুষদের শিক্ষকদের কাছে প্রচারপত্র বিতরণ করেন শিক্ষক নেতারা। উপাচার্য আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় যখন দ্রুত এগিয়ে চলেছে, তখন শিক্ষকদের একটি অংশ আমার পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছে, বিষয়টি খুবই দুঃখজনক।’