উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে কর্মবিরতিসহ প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। এদিকে ক্যাম্পাসের অচলাবস্থা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ-মিছিল ও উপাচার্য বরাবর সঞ্চারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা।তবে শিক্ষক সমাজের আন্দোলন কর্মসূচি সংকট নিরসনে বাধা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করছে বলে দাবি করেছেন উপাচার্যপন্থী শিক্ষকেরা। তাঁরা গতকাল ক্লাস নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষকেরা। সকাল সাড়ে সাতটার দিকে রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক তাঁর কার্যালয়ে প্রবেশ করতে চাইলে শিক্ষকদের বাধার মুখে তিনি ফিরে যান। এ ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী ভবনে প্রবেশ করতে না পারায় দিনভর তালাবদ্ধ থাকে বিভিন্ন কার্যালয়। শিক্ষকেরা বিকেল পাঁচটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন। এ সময় আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, সম্পাদক মো. শরীফ উদ্দিন, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক মোজামেঞ্চল হক, অধ্যাপক রশিদ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে আন্দোলনরত শিক্ষকেরা গতকাল ক্লাস না নিলেও ক্লাস নিয়েছেন উপাচার্যপন্থী শিক্ষকেরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিরসনসহ ১১ দফা দাবিতে উপাচার্য বরাবর সঞ্চারকলিপি দিয়েছেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে সাংস্কৃতিক জোটভুক্ত ১০টি সংগঠনের শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল করে প্রশাসনিক ভবনে গেলে ভবন তালাবদ্ধ থাকায় তাঁরা উপাচার্যের বাসভবনে যান। কিন্তু উপাচার্যকে না পেয়ে তাঁরা উপাচার্যের সচিব মো. আমজাদ হোসেনের কাছে সঞ্চারকলিপি দেন। পরে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করেন তাঁরা।