উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় থেকে জানা যায়, শিক্ষক লাঞ্ছনার বিচার, সংবাদমাধ্যমগুলোতে উপাচার্যের অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান, গত ১ ও ২ আগস্টের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার না হওয়া এবং শিক্ষকদের ক্ষতিপূরণ না দেওয়ায় উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকেরা।সরেজমিনে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দেখা গেছে, অধিকাংশ বিভাগেই তালা ঝুলছে। কয়েকটি বিভাগে শিক্ষার্থীরা ক্লাসে এসে ফিরে যাচ্ছেন। তবে ফার্মেসি, ভূতত্ত্ব এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ক্লাস হয়েছে।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বলেন, ‘আমাদের চলমান আন্দোলনের কোনো দাবিই উপাচার্য বাস্তবায়ন করেননি। এ কারণে এখন আমরা উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনে নেমেছি।’মো. আনোয়ার হোসেন জানান, শিক্ষকেরা কর্মবিরতিতে যেতে পারেন—এমন কোনো পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয়নি। তবে আলোচনা সাপেক্ষে যেকোনো সংকট নিরসন সম্ভব বলে তিনি জানান।