উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে উপাচার্যের কার্যালয় অবরোধসহ আট দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ‘শিক্ষক সমাজ’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে গতকাল শনিবার সংবাদ সমেঞ্চলন করে আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, অধ্যাপক এম এ মতিন, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক আবদুল্লাহ খান প্রমুখ। সংবাদ সমেঞ্চলনে শিক্ষকেরা অভিযোগ করে বলেন, জুবায়ের হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় উপাচার্য আন্দোলনরত শিক্ষকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে শিক্ষক নিয়োগসহ বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।শিক্ষকদের কর্মসূচির মধ্যে রয়েছে আজ রোববার ও কাল সোমবার বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে প্রশাসন কর্তৃক গঠিত সংলাপ কমিটির সঙ্গে মতবিনিময়। এ ছাড়া আগামী মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত শিক্ষকদের সর্বাত্মক ধর্মঘট ও উপাচার্যের কার্যালয় অবরোধ।