উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সমিতি। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকনেতারা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বলেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। প্রক্টরিয়াল বডির সদস্যরা অপসারিত না হওয়াসহ উপাচার্যের কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে উপাচার্যের পদত্যাগ ও শিক্ষকদের লাঞ্ছিতকারীদের বিচারের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ২৫ এপ্রিলের মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে পরে সাধারণ সভার মধ্য দিয়ে আবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।উপাচার্যের পদত্যাগের দাবিতে বারবার আন্দোলনের ঘোষণা দেওয়া এবং পরে আন্দোলন থেকে সরে আসার কারণ জানতে চাইলে শরীফ উদ্দিন বলেন, ‘আমাদের আন্দোলনের পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।’