উপাচার্যের বাসভবনে তালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত সেমিস্টার ফি বাতিলের দাবিতে গতকাল রোববার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে উপাচার্য তাঁর বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেত হন সব অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা ক্যাম্পাসে মিছিল বের করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান নেন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য তাঁর বাসভবনে অবরুদ্ধ ছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন বলে জানিয়েছেন৷