উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের বাসভবনে সন্ধ্যায় তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকেরা। গতকাল সোমবার সন্ধ্যায় বাসভবনটিতে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এদিকে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এখনো প্রশাসনিক ভবন অবরোধ করে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে বিকেলে এক সংবাদ সমেঞ্চলনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, গত ৫ নভেম্বর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে উপাচার্যকে পুলিশ প্রহরায় ক্যাম্পাস থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু ভবিষ্যতে কোনো ষড়যন্ত্রের উদ্দেশ্যে তিনি যাতে আর ক্যাম্পাসে আসতে না পারেন তাই তাঁর বাসভবনে তালা মেরে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে আজ মঙ্গলবার উপাচার্যের ছুটি শেষ হচ্ছে। তবে প্রশাসন-সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর ছুটি আরও বাড়তে পারে।
ফোরাম নেতা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিতে আমরা ছয়টি দাবি জানাচ্ছি। এগুলো হলো—দ্রুত উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগ বা অপসারণ নিশ্চিত করা; উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা ইত্যাদি।’
সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন ঐক্য ফোরামের অধ্যাপক মুহমঞ্চদ হানিফ আলী, শিক্ষক সমিতির অধ্যাপক অজিত কুমার মজুমদার প্রমুখ। সংবাদ সমেঞ্চলনে উপস্থিত শিক্ষকেরা যথাযথ প্রস্তুতি না থাকায় ১৭ ডিসেম্বরের ভর্তি পরীক্ষা হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
এদিকে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ২০ দিন ধরে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। এ বিষয়ে ভারপ্রাপ্ত উপাচার্য আফসার আহমদ বলেন, ‘সবার সহযোগিতার মাধ্যমেই প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম সচল করার চেষ্টা করছি। এই পরিস্থিতিতে সরকার উপাচার্য প্যানেল নির্বাচন করতে বললে তা করব।’ ভর্তি পরীক্ষার বিষয়ে তিনি জানান, সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপাচার্য আনোয়ার হোসেন ২০ নভেম্বর থেকে অসুস্থতাজনিত ছুটিতে। এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন দায়িত্ব নেন। কিন্তু তিনিও অসুস্থ হয়ে পড়ায় গত বুধবার ভারপ্রাপ্ত উপাচার্য হন সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদ।