উপাচার্যের বাসভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও কার্যালয়ে হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে বক্তারা বলেন, কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে উপাচার্য কোনোভাবেই জড়িত নন। তার পরও কিছু উচ্ছৃঙ্খল যুবক উপাচার্যের বাসভবনে হামলা করেছেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে মানববন্ধনে শিক্ষক গোলাম রহমান, মফিজুর রহমান, আবুল মনসুর আহমদ, রোবায়েত ফেরদৌস, শাওন্তী হায়দার, সামিয়া রহমান, সাইফুল আলম চৌধুরী, সাইফুল হক প্রমুখ অংশ নেন।