উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত গতকাল শনিবার শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি কমিটি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার, সহ-উপাচার্য শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ আফজাল হোসেনের বিরুদ্ধে অভিযোগের তদন্তে গতকাল ক্যাম্পাস পরিদর্শন করে ইউজিসির তিন সদস্যের কমিটি।
কমিটিতে আছেন ইউজিসির সদস্য ও তদন্ত কমিটির আহ্বায়ক আবুল হাশেম এবং কমিটির সদস্যসচিব ফেরদৌস জামান ও দিল আফরোজ বেগম।
তাঁরা সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ছাত্র সংগঠনের সাবেক নেতা-কর্মীসহ মোট ১২০ জনের সাক্ষাৎকার নেন।
গত মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি-সংক্রান্ত একটি প্রতিবেদন স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।
এর আগে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে আরেকটি তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।