উপাচার্যের বিরুদ্ধে মামলা করায় বদলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িভাড়ার অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার বাদীকে সিলেটের আঞ্চলিক কেন্দ্রে বদলি করা হয়েছে। তিনি হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক এইচ এম এ শাহজাহান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফাহিমা সুলতানা ও সহকারী রেজিস্ট্রার শাহ আলম শেখ স্বাক্ষরিত এক আদেশে গতকাল বৃহস্পতিবার শাহজাহানকে বদলি করা হয়। একই আদেশে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক ফয়েজ আহমেঞ্চদকে খুলনা আঞ্চলিক কেন্দ্রে বদলি করা হয়েছে।এইচ এম এ শাহজাহান বলেন, ‘১৭ জুলাই গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে উপাচার্য শহীদুল্লাহর পৈতৃক বাড়িকে ভাড়া হিসেবে দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মামলা করার জের ধরেই কর্তৃপক্ষ আমাকে বদলি করেছে।’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফাহিমা সুলতানার মুঠোফোনে বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।বদলির আদেশের কথা নিশ্চিত করে সহকারী রেজিস্ট্রার শাহ আলম শেখ বলেন, ‘কর্তৃপক্ষ আমাকে স্বাক্ষর করতে বলেছে, তাই স্বাক্ষর করেছি। তবে কেন এবং কী কারণে বদলির আদেশ দেওয়া হয়েছে, তা জানা নেই।’