প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার ম্যাক্কুয়ারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন।
এ সময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার ম্যাক্কুয়ারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইন, ব্যবসায় ও অপরাধবিজ্ঞান বিষয়ে যৌথ মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ম্যাক্কুয়ারি ইন্টারন্যাশনালের সিনিয়র কান্ট্রি ম্যানেজার (দক্ষিণ এশিয়া) তানভীর শহীদ এবং অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুস্তাফিজুর রহমান। বিজ্ঞপ্তি।