দ্য আমেরিকান সেন্টারের পাবলিক অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তা শাহীন খান ১১ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিমের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ভূঁইয়া মো. মনোয়ার কবীর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আলমগীর চৌধুরী ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বখতেয়ার উদ্দিন উপস্থিত ছিলেন।
উপাচার্য অতিথির কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং এ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা সম্পর্কে মতবিনিময় করেন। উপাচার্য যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের জন্য শিক্ষাবৃিত্তর সুযোগ সৃষ্টির বিষয়ে আলোকপাত করেন। পরে শাহীন খান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তিবিষয়ক অনুষ্ঠানে বক্তব্য দেন।