উপাচার্যের সঙ্গে নৃবিজ্ঞানীদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের নৃবিজ্ঞানীদের আট সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন যুক্তরাজ্যের ইলিওনা অট্রাম খলিলি, শ্রীলঙ্কার এস জি সেনালঙ্কাধিকারা, আর এম এস এস সঞ্জীবনী, ডি আর পি সন্ধ্যানায়েকে, এম এ ডি সামানমালি, আর এম বি মাধুবান্তি, নেপালের নির্মল কুমার এবং মালদ্বীপের শাহাব সাব্বির। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হাসান আল শাফী এবং অধ্যাপক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘অ্যানথ্রোপোলজি, অ্যাডাপটেশন অ্যান্ড রিসাইলেন্স ইন ক্লাইমেট চেঞ্জ রেজিম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসব অতিথি বাংলাদেশ সফর করছেন।
বাসস।