উপাচার্যের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সঙ্গে গতকাল সোমবার দুপুরে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন।সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক সৌরেন বিশ্বাস, সিন্ডিকেট সদস্য নাসিম হাসান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক শংকর লাল সাহা ও চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের ভর্তির সুযোগ সৃষ্টি ও বৃত্তি প্রদানের বিষয়ে ভারতীয় হাইকমিশনারের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব বিষয়ে আমরা করণীয় সবকিছু করব।’