উপাদী ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আশ্রাফ পাটোয়ারীর পদ শূন্য ঘোষণা করা হয়েছে। দুর্নীতির অভিযোগে ওই ইউপির নয়জন সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় তাঁর পদটি ৫ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি) শূন্য ঘোষণা করে।