উপাধ্যক্ষের ওপর বাস শ্রমিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষের ওপর পরিবহনশ্রমিকদের হামলার প্রতিবাদে ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।গতকাল সোমবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাপাসিয়া বাজারে প্রধান সড়কে মানববন্ধন রচনা করে। পরে কাপাসিয়া ডিগ্রি কলেজে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।অধ্যক্ষ সামসুল বারীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন অধ্যাপক বিমল বর্ধন, বদরুজ্জামান, ওয়াজ উদ্দিন, ছাত্রনেতা আবদুর রব, মেহেদী হাসান প্রমুখ। ওই কলেজের উপাধ্যক্ষ ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ অভিযোগ করেন, গত রোববার দুপুরে কাপাসিয়া বাসস্ট্যান্ডে সম্রাট পরিবহনের শ্রমিকদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করেন তিনি। পরে শ্রমিকেরা তাঁর ওপর হামলা চালান।