প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপানুষ্ঠানিক শিক্ষা বিল পাস হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ‘উপানুষ্ঠানিক শিক্ষা বিল, ২০১৪’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটি আইনে পরিণত হলে সরকার অন্যান্য শিক্ষা বোর্ডের মতো উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠন করবে। শিক্ষার্থীদের বয়সসীমা হবে ৮ থেকে ১৮ বছর। যারা স্কুলে যায়নি বা প্রাথমিক শিক্ষা শেষ করার আগে ঝরে পড়েছে, তারা এর সুযোগ পাবে। নিজস্ব প্রতিবেদক