উপাসনালয় স্থাপনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাসনালয় স্থাপনের দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার কাছে শিক্ষার্থীরা এ স্মারকলিপি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে দেখা করে বিশ্ববিদ্যালয়ে উপাসনালয় স্থাপনের দাবিতে স্মারকলিপি দেন। উপাচার্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট সভায় তুলবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পান্না মজুমদার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রভাষক নিলয় চন্দ্র সরকার, স্থাপত্য বিভাগের প্রভাষক সুব্রত দাস ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।