উপ-প্রেস সচিব পদে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামুন অর রশিদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, তাঁকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে পরবর্তী এক বছর মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হলো। দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাবেক সাংবাদিক মামুন অর রশিদ এর আগে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন।