উভয় পক্ষই অনড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে সাধারণ শিক্ষক ফোরাম। এদিকে পাল্টাপাল্টি কর্মসূচির পঞ্চম দিনেও নিজ নিজ অবস্থানে অনড় ছিল উভয় পক্ষ। কালও নিজ বাসভবনে প্রবেশ করেননি উপাচার্য। গতকাল দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে সমবেত হন শতাধিক শিক্ষক। সেখান থেকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা কালো পতাকা প্রদর্শন করেন। এরপর সাড়ে ১২টার দিকে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন। পাঁচ দিন ধরে রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার অবরুদ্ধ আছেন—এমন সংবাদের ভিত্তিতে গতকাল সাড়ে ১২টার দিকে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান ইউনুস বিশ্ববিদ্যালয়ে আসেন। তাঁর সঙ্গে ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম ও সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল হক। কামরুল হাসান প্রথমে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি রেজিস্ট্রার ও উপাচার্যের সঙ্গেও কথা বলেন। বিকেলে ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান বলেন, ‘রেজিস্ট্রার অবরুদ্ধ রয়েছেন। আর আমরা আমাদের অবস্থানে অনড় রয়েছি।’ গতকাল উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সব অনুষদে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। তবে আন্দোলনকারী শিক্ষকেরা ভর্তি কমিটির সভায় অংশ নেননি। উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, ‘ভর্তি কমিটির সভা হয়েছে। আমি আমার সিদ্ধান্তে অনড় রয়েছি। একজন শিক্ষকও আমার বাসভবনের সামনে অবস্থান করা পর্যন্ত আমি সেখানে প্রবেশ করব না।’ এদিকে রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে অবরোধমুক্ত করার দাবিতে গতকালও কর্মবরিতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি। তাঁদের অবরোধমুক্ত না করা পর্যন্ত সমিতি কর্মবিরতি অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের সমাবেশ ও সংবাদ সমেঞ্চলন গতকাল স্বাভাবিক ক্লাস-পরীক্ষার দাবিতে ‘শিক্ষা অধিকার মঞ্চ’-এর ব্যানারে সমাবেশ এবং সংবাদ সমেঞ্চলন করেছেন শিক্ষার্থীরা। সংবাদ সমেঞ্চলনে শিক্ষার্থীরা বলেন, চলমান আন্দোলনে শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন। এর আগেও তাঁরা কর্মবিরতি পালন করেছিলেন। ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে তাঁরা শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও আচার্যের হস্তক্ষেপ কামনা করেন।