উমারাণীবসু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের বাসিন্দা শ্রীমতি উমা রাণী বসু (৮৮) গত রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মুত্যুকালে তিনি পাঁচ ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার ভারতের নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তিনি জাতীয় ক্যানসার হাসপাতালের সহযোগী অধ্যাপক মানস কুমার বসু এবং বাগেরহাটের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক স্বপন কুমার বসুর মা। বাগেরহাট প্রতিনিধি

ইদ্রিসখান

সিলেটের বাসিন্দা ইদ্রিস খান (৯০) গতকাল সোমবার বিকেলে নগরের রায়নগরে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর নগরের নয়াসড়ক জামে মসজিদ প্রঙ্গণে জানাজা শেষে তাঁকে মানিক পীর টিলা কবরস্থানে দাফন করা হবে। তিনি সংবাদপত্র ব্যবসায়ী ও সিলেটে প্রথম আলোর এজেন্ট সিরাজুল ইসলাম খানের বাবা। সিলেট অফিস।