উমেদারের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম ও দুর্নীতির দায়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড কক্ষের উমেদার রবজেল হোসেনকে (২২) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবজেল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামের রওশন আলীর ছেলে।
জেলা প্রশাসন সূত্রে জানায়, বুধবার সকালে সিরাজ উদ্দিন নামের এক ব্যক্তি খতিয়ান দেখতে জেলা ‘ই’ সেবাকেন্দ্রে যান। এ সময় উমেদার ওই আবেদন সরাসরি হাতে নিয়ে রেকর্ড কক্ষ থেকে খতিয়ান দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি জানতে পেরে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন রবজেলকে আটকের নির্দেশ দেন। পরে তাঁকে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার মৌসুমী আফরিদার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। রবজেল তাঁর অপরাধের কথা স্বীকার করলে আদালতের বিচারক তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।