উম্মে কুলছুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা উম্মে কুলছুম (৫৪) গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ জোহর শহরের মাইসাহেবা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ শেরপুর পৌর চাপাতলী কবরস্থানে দাফন করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এফ আই এম আলমগীরের স্ত্রী এবং প্রথম আলোর শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মো. আনোয়ারুল সাদাতের মা। তাঁর মৃত্যুতে শেরপুর বন্ধুসভা গভীর শোক প্রকাশ করেছে।