উম্মে তাইসিন মুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা তাঁর। এমন সময়ে শরীরে অজ্ঞাত ভাইরাস সংক্রমণ হলো। দেখা গেল ছোট ছোট টিউমার। উম্মে তাইসিন মুনিয়া (২৩) এ রোগে ভুগছেন তিন বছর ধরে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। ইনজেকশনের মাধ্যমে ভাইরাস সংক্রমণ দূর করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ভারতের ভেলোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তাঁর বাবা ক্ষুদ্র ব্যবসায়ী। এত দিন পরিবারের সবাই মিলেই চিকিৎসার খরচ চালিয়েছে। ইতিমধ্যে প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন আর চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না পরিবারটির পক্ষে। তাই হৃদয়বান মানুষের সহযোগিতার প্রত্যাশী মুনিয়ার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: উম্মে তাইসিন মুনিয়া, হিসাব নম্বর-৩৪০৪২০২৩, সোনারী ব্যাংক, আসাদ অ্যাভিনিউ, ঢাকা। বিজ্ঞপ্তি।