উম্মেহানী খানমের অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক নেত্রী ও প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক উম্মেহানী খানম তাঁর কাজের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তবে তাঁর অসমাপ্ত কাজকে সামনের দিকে নিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী সেল আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর মুক্তি ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী।উদীচীর একনিষ্ঠ সুহূদ উম্মেহানী খানম গত ১৩ জুন মারা যান। গতকালের স্মরণসভায় উম্মেহানী খানমের জীবনের বিভিন্ন দিক সংক্ষেপে তুলে ধরেন সেলিনা হাই। ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উদীচীর জন্মলগ্ন থেকে তিনি এর সঙ্গে জড়িত ছিলেন। সভায় স্মৃতিচারণা ও আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও উম্মেহানী খানমের ছেলে মুজাহিদুল ইসলাম সেলিম, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উম্মেহানী খানমের মেয়ে তাহমীন সুলতানা প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন লুনা নূর। এতে সংগীত পরিবেশন করেন উম্মেহানী খানমের মেয়ে ইয়াসমীন সুলতানা, তাজীন সুলতানা ও তাহমীন সুলতানা ও অন্যরা। কবিতা আবৃত্তি করেন মনীষা মজুমদার। বিজ্ঞপ্তি।