উর্দু বিভাগের নাম পরিবর্তনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগের নাম পরিবর্তন ও যুগোপযোগী কোর্স চালুর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল রোববার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে উর্দু নামটি তাঁদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। চাকরির বাজার থেকে শুরু করে প্রতিটি জায়গায় তাঁরা উপেক্ষিত হচ্ছেন।