উলফা নেতা রঞ্জন ও তাঁর সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
কিশোরগঞ্জে আটক উলফা নেতা মেজর রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাকের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে করা তিনটি মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। গতকাল সোমবার র্যাব-৯ ভৈরব ক্যাম্পের (এসআই) উপপরিদর্শক মিজানুর রহমান তিনটি মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।বিচারিক হাকিম মো. আলী আহসান অভিযোগপত্র গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করার জন্য কিশোরগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনালে মামলা তিনটি স্থানান্তর করেন। তবে তদন্তকাজ শেষ না হওয়ায় বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে করা মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। আগামী ১ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।গত ১৭ জুলাই ভোরে জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকার একটি হাসপাতালের সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা তৈরির উপকরণসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।