উলফা নেতা রঞ্জন ৭ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাকের আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার আদালতে আসামিদের হাজির করে এই রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীর। শুনানি শেষে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড শেষে বিস্ফোরক দ্রব্য আইনে করা আরেকটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রঞ্জন ও প্রদীপকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তাঁদের টিএফআই সেলে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দিয়েছেন।