উলফা নেতা রঞ্জনকে সহযোগীসহ আদালতে হাজির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার শীর্ষ নেতা মেজর রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাককে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে করা তিনটি মামলায় অভিযোগ গঠনের জন্য তাঁদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক আ ম স সাঈদ আগামী ৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেন।আদালতে রঞ্জন চৌধুরী অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থেকে গত প্রায় ছয় মাস আত্মীয়স্বজনকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আদালত তাৎক্ষণিকভাবে তাঁকে আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ দিতে পুলিশকে নির্দেশ দেন। পরে আদালতের হাজতে রঞ্জনের সঙ্গে তাঁর দুই শিশুসন্তান ও স্ত্রী রাবিত্রী ভ্রম দেখা করেন।