উলফা নেতার বিরুদ্ধে সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা মেজর রঞ্জন চৌধুরী ও তাঁর সহযোগী প্রদীপ মারাকের বিরুদ্ধে করা অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় দুজন সাক্ষ্য দিয়েছেন। গত সোমবার কিশোরগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ করা হয়।সোমবার সন্ধ্যায় কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের কিশোরগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। অস্ত্র আইনে করা মামলায় এদিন পুলিশ কনস্টেবল বিনোদবিহারী পাল ও সেনাবাহিনীর সৈনিক গোলাম হোসেনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনের মামলায়ও সোমবার ওই দুজন সাক্ষ্য দেন।গত বছরের ১৭ জুলাই র‌্যাব-৯-এর একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকা থেকে মেজর রঞ্জন ও তাঁর সহযোগী প্রদীপ মারাককে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি গুলি, হাতবোমা তৈরির উপকরণ, চারটি বোমা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।