উলফার নতুন কমিটি করেছেন পরেশ বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) শেষ পর্যন্ত ভেঙে গিয়েছে। অরবিন্দ রাজখোয়া এবং তাঁর সহযোগীদের বাদ দিয়ে কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া নতুন ১৬ সদস্যের কোর কমিটি ঘোষণা করেছেন।গত বুধবার এক বিবৃতিতে উলফার প্রচার শাখার ব্যবস্থাপক অরুণোদয় দাহোতিয়া বলেন, নতুন কমিটিতে অরবিন্দ রাজখোয়ার স্থলে অভিজিত বর্মণকে চেয়ারম্যান করা হয়েছে। প্রদীপ গগৈয়ের পরিবর্তে পরেশ বড়ুয়াকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তাঁর ডেপুটি করা হয়েছে বিজয় চাইনিজ এবং দৃষ্টি রাজখোয়াকে। পররাষ্ট্রসচিব হয়েছেন প্রাণাময় আসম। অরুণোদয় দাহোতিয়া প্রচারণা শাখার দায়িত্বে বহাল রয়েছেন। এ ছাড়া অনুপ চেটিয়াকেও জেনারেল সেক্রেটারি পদে বহাল রাখা হয়েছে। অর্থসচিব চিত্রাবান হাজারিকার স্থলাভিষিক্ত হয়েছেন জীবন মোরান। এদিকে উলফা নেতা মৃণাল হাজারিকা বলেছেন, আসামের জনগণ কখনোই নতুন কমিটি মেনে নেবে না। আসাম টাইম।